February 27, 2026, 5:00 am
শিরোনামঃ
দক্ষিণ কেরাণীগঞ্জে ব্যবসায়ী অপহরণ ও নির্মম নির্যাতন, ৫০ লাখ টাকা চাঁদা দাবি বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি বাদশা “ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৬ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতো মনে রাখবে, যদি কথা দিয়ে কথা রাখতে নাই পারো, তাহলে কাউকে মিথ্যে আশা দেখাবে না উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার এমপি হওয়ার পড়েই পূর্বধলায় সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে এমপি” মাছুম মোস্তফা তারাকান্দায় এসিল্যান্ড কার্যালয়ে খারিজে টাকা নেওয়ার অভিযোগ সেবায় চরম ভোগান্তি সবাইকে দেশে ফিরতে হবে, নামতে হবে মাঠে’: শেখ হাসিনার রাজউক কর্মকর্তার আয়কর নথি জব্দের আদেশ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় অসহায় ১৫০ পরিবারকে ঈদ বস্ত্র প্রদান

Reporter Name

লাভলি আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনলাইন ভিত্তিক একটি স্বেচ্ছাসেবি সংগঠন “বন্ধুত্বের বন্ধন মানব সেবায় আমরা টু “সংগঠন এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও কেন্দুয়া উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় গরীব ও নিন্ম আয়ের ১৫০ টি পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।

উক্ত সংগঠনের সভাপতি আলহাজ্ব এমডি এ সেলিমের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক জেড এইচ জিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রসিদ ফারুকি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুত্বের বন্ধন মানব সেবায় আমরা সংগঠনের আয়োজনে কেন্দুয়ায় ১৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সত্যিই একটি মহৎ উদ্যোগ। আমি এ সংগঠনের সকলকে সাধুবাদ জানাই,সেই সাথে সমাজের বিত্তবান ব্যক্তিদের আহবান জানাচ্ছি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ধনী গরিব সবাই একসাথে উপভোগ করার।

উপস্থিত ছিলেন পরিচালক সাইফুল আলমআউয়াল,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক খোকন মিয়াসহ অসহায় পরিবারের লোকজন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST