June 4, 2026, 12:34 pm
শিরোনামঃ
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবির পুলিশের বিশেষ টহল নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় কাবিটা’র অর্থ দিয়ে গ্রামীণ রাস্তা নির্মাণ

Reporter Name

লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোণার কেন্দুয়ায় কাবিটা’র অর্থ দিয়ে ৮নং বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া-আশুজিয়ার পাকা রাস্তার মুজাহিরুল ইসলামের বাড়ি হইতে কচন্দারা তাম্বুলীপাড়া গ্রামের পুরাতন ঈদগাহ মাঠের নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত গ্রামীণ রাস্তার নির্মাণ উন্নয়ন কাজ সম্পন্ন করেছে বলাইশিমুল ইউনিয়ন পরিষদ।

বলাইশিমুল ইউপি’র মুজাহিরুল ইসলামের বাড়ি হইতে পুরাতন ঈদগাহ মাঠ নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত গ্রামীণ অবকাঠামো রাস্তার উন্নয়ন প্রকল্পের সভাপতি ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতিকু র রহমান জানান, উপজেলা প্রকল্প বাস্ত বায়ন কার্যালয়ের কঠোর তদারকিতে ১লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে মাটি ভরাট করে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন- বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান,রওশন ইজদানী একাডেমীর সহকারী শিক্ষক ও স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতিকুর রহমান,স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক আঞ্জুসহ শতাধিক স্থানীয় জনগণ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি ও সাধা রণ বাসিন্দারা বলেন- আমাদের পূর্বপুরুষেরাও এই সামান্য রাস্তাটির জন্য অনেক ভোগান্তির শিকার হয়েছিলেন। আগে রাস্তাটি না হলেও এখন আমা দের সকলের চেষ্টা তদবিরের পর রাস্তাটি নির্মাণ সম্ভব হয়েছে।তারা আরো বলেন, রাস্তাটি নির্মাণের ফলে সকলের মুখে হাসি ফুটেছে। রাস্তাটি নির্মাণ করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ জানান উপস্থিত লোকজন।

বলাইশিমুল ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, এই রাস্তাটি না থাকার কারণে স্থানীয় জনগণ খুব কষ্ট করতেন। দীর্ঘদিনের চেষ্টায় রাস্তাটি নির্মাণ করতে পেরে আমারও খুব ভাল লাগছে।



Our Like Page
Developed by: BD IT HOST