May 2, 2026, 7:57 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়া-আটপাড়ায় দলীয় ৭ স্বতন্ত্র ৩ জন মনোনয়ন দাখিল করেছেন

Reporter Name

লাভলী আক্তার,নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন হতে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী সহ মোট দশ(১০) জন,বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিলো মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন,নির্বাচন কমিশনের বেধে দেয়া সময়ের মধ্যে নিবন্ধিত সাতটি (৭) রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছাড়াও তিন (৩) জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের দশ (১০) জন হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদ ক অসীম কুমার উকিল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি র সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূঞা,ন্যা শনাল পিপলস পার্টি (এনপিপি)’র আসাদুজ্জামান খা ন,জাকের পার্টির মোঃ সুরুজ আলী,তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান,ইসলামিক ঐক্যজোটের মোঃ এ হতেশাম সারোয়ার,কৃষক শ্রমিক জনতা লীগের রিগ্যা ন আহমেদ,স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আব্দুল মতিন, সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টু এবং সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকা রী রিটার্নিং কর্মকর্তা কাবেরী জালালের সাথে মুঠোফো নে যোগাযোগ করা হলে তিনি জানান,এঁদের মধ্যে চার (৪) জন জেলায়, দুই (২) জন আটপাড়ায় ও বাকী চার (৪) জন কেন্দুয়ায় মনোনয়ন ফরম জমা প্রদান করেন তাছাড়া কেন্দুয়ায় প্রিজাইডিং অফিসার নিয়োগসম্পর্কে জানতে চাইলে তিনি আরো বলেন, এখনো নিয়োগ সম্পন্ন হয়নি,খুব দ্রুতই সম্পন্ন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST