June 13, 2026, 5:14 am
শিরোনামঃ
গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন লোকজ সাংস্কৃতিক রাজধানী এই প্রতিপাদ্যে কেন্দুয়া ‘লোকজ সাহিত্য আসর’ উদ্বোধন মাতামুহুরী উপজেলায় ডাকাতি ও ধর্ষণ গ্রেপ্তার ৬ বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খাগড়াছড়িতে আ.লীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত টেকসই উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ভুয়া তথ্যের জালে সমাজ, সচেতনতায় হতে পারে মুক্তি জী এমন মাহাফুজুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা ( ইউএনও)র সাথে সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দ্রীয় সম্মেলনের আগে উজ্জীবিত আওয়ামী লীগের তৃণমূল

Reporter Name

প্রথম বাংলা – ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর,এর আগেই অনুষ্ঠিত হচ্ছে ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের সম্মেলন। পাশাপাশি জেলা ও উপজেলার সম্মেলনও করছে ক্ষমতাসীন দল।এসব সম্মেলনের মধ্য দিয়ে এখন তৃণমূল আওয়ামী লীগ বেশ উজ্জীবিত। নেতাকর্মী দের এই সক্রিয়তা ধরে রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় আওয়ামী লীগ।

গত ২৪ নভেম্বর যশোরে জনসভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির পর এটাই দলীয় বড় কোনো জনসভা। সেখানে দলীয় প্রধান আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট চান।

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে বড় একটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। সেখানেও বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি। এছাড়া নভেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। এসব সম্মেলনে সারাদেশ থেকে তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয়প্রধানের বক্তব্যে তারা দিকনির্দেশনা পেয়েছেন।

গত কয়েক দিন ধরে দেশের কোথাও না কোথাও আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। কোনো কোনো দিন একাধিক জেলায়ও সম্মেলন হচ্ছে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা যোগ দিচ্ছেন।

সম্মেলনের মধ্য দিয়ে কোথাও আসছে নতুন কমিটি কোথাও আগের কমিটিই বহাল থাকছে। নেতৃত্ব যাই হোক না কেন, এই সম্মেলন তৃণমূল আওয়ামী লীগ কে উজ্জীবিত করছে। সম্মেলনস্থলের জনসমাগমই সেটা বলে দেয়। এছাড়া কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে পাওয়া বার্তা আগামী দিনে চলতে সহায়ক হবে বলে মনে করছে আওয়ামী লীগের তৃণমূল।



Our Like Page
Developed by: BD IT HOST