September 10, 2026, 2:09 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

বিশ্বকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার জন্য দি হাঙ্গার প্রজেক্ট গ্রামীণ জনগোষ্ঠীর সাথে বটম-আপ অ্যা প্রোচের মাধ্যমে অংশগ্রহণের ভিত্তিতে কাজ করছে।আত্মনির্ভরশীল সমাজ প্রতিষ্ঠার জন্য দি হাঙ্গার প্রজেক্ট দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় গঙ্গাচড়ার নোহালীতে ১৪ ডিসেম্বর বুধবার ইউনিয়নের সচেতন কৃষকদেরকে নিয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সমন্বয়কারী চন্দ্র শেখর রায় তার বক্তব্যে বলেন,দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের জ্ঞান,দক্ষতা,অভিজ্ঞ তা ও সম্পদকে কাজে লাগিয়ে হাতে কলমে প্রশি ক্ষনের মধ্যদিয়ে সকল প্রকার সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়।

উক্ত দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন গঙ্গাচড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আখতারুজ্জামান রনি।ভার্মি কম্পোস্ট বিষয়ে বিষদ বর্ণনায় তিনি বলেন,সকল প্রকারের শাক সবজি ক্ষেতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে শাক সবজির ফলন বাড়ানো যায়। ধান,গম,পাটসহ বিভিন্ন ফলবাগানে এই সার ব্যবহার করে ভাল ফলন পাওয়া যায়। এই সার ব্যবহারের ফলে জমির উর্বরতা শক্তি বাড়ে মাটিতে বায়ুচলাচল বৃদ্ধি পায়। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, মাটির বিষাক্ততা দূরীভূত হয়। মাটির অনুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায় ফলে মাটি হতে গাছের পুষ্টি পরিশোধন ক্ষমতা বেড়ে যায়।



Our Like Page
Developed by: BD IT HOST