July 24, 2026, 10:36 am
শিরোনামঃ
জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা

Reporter Name

সানজিম মিয়া – রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়। বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক।

বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বেতগাড়ী ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফের পৃষ্ঠপোষকতায় বিশাল নৌকার তৈরি মঞ্চে কর্মী সভার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাছ উদ্দিন লিখন। প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক এবং নোহালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ টিটুল, বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মানিক। বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহবুবার রহমান চঞ্চলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক তাহাজ্জুদ জামান বাবুর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জমিদার রহমান টাইগারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত কর্মী সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং দেশে সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

আর বিএনপি, জামাত আবার ষড়যন্ত্র, নাশকতার পথ বেচে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। লুটপাট করার জন্য কিভাবে ক্ষমতায় আসা যায় সে অপচেষ্টায় লিপ্ত হয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা গুজব ছড়িয়ে শান্তিপ্রিয় দেশবাসীর মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

তাই বিএনপি, জামাতের সকল অপচেষ্টা, গুজবের মোকাবিলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে আবার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করে বিএনপি, জামাতসহ সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST