June 3, 2026, 11:28 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গঙ্গাচড়ায় ভুয়া স্বেচ্ছাসেবকলীগ নেতার অবৈধ বালু উত্তোলন

Reporter Name

সানজিম মিয়া – রংপুর

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতুর নিচে বালু উত্তোলনের ছবি তুলতে গেলে সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয়ধারী ছামিউল ইসলাম ছাবের।

সেতুর পাশ থেকে বালু উত্তোলনের কোনো অনুমতিপত্র আছে কী না জানতে চাইলে তিনি বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডার নিয়ে এখান থেকে বালু উত্তোলন করতেছি, আর কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না।

সাংবাদিক, ইউএনও এরা কারা এদের তো দু’টাকা হলে কেনা যায়। এদের কাছে আবার কিসের পারমিশন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই পারমিশন দিয়েছে যেখানে বালু পাব সেখান থেকে তুলে নিয়ে যাব।

এ সময় ওই স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয়ধারী ছামিউল ইসলাম ছাবের হুমকি দিয়ে বলেন, ছবি তোলো। প্রধানমন্ত্রীর কাজে বাঁধা দাও। তুমি জানো এর পরিণতি কি হবে। তোমার এত বড় সাহস।সাংবাদিকতা তোমার পাচার ভিতরে ঢুকায় দিব।

স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে, প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ ও বঙ্গবন্ধুর ছবি টাঙিয়ে তিস্তা থেকে অপরিকল্পিতভাবে দিনে রাতে বালু উত্তোলন করছেন দুর্বৃত্তরা। ফলে তিস্তার ভাঙনে বাড়িঘর, আবাদি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে।

রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস বলেন, ছাবিউল ইসলাম নামে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নামে কেউ ছিল না। রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, আমরা ছাবিউল ইসলাম ছাবের নামে কাউকে চিনি না।

ঘটনাস্থলে উপস্থিত থাকা অন্তত ৫০জন স্থানীয় লোকজন জানান, বালু পরিবহনের জন্য ফসল রক্ষা বাঁধ যা স্থানীয় লোকজনের চলাচলের একমাত্র রাস্তা কেটে ফেলা হয়েছে। যার কারণে বর্ষা মৌসুমে কয়েক হাজার বিঘা জমি ও প্রায় তিন হাজার ঘর-বাড়ি পানির নিচে তলিয়ে যাবে।

এ বিয়ষ উপজেলা নিবার্হী অফিসার এরশাদ উদ্দিন বলেন, বালু তোলা সম্পূর্ণ অবৈধ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহিপুর শেখ হাসিনা সেতুর ওই স্থান থেকে বালু পরিহবনকারী ৫টি ট্রলি ও ট্রলির সঙ্গে থাকা ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST