June 27, 2026, 10:48 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গাইবান্ধা হতে অপহৃত ১৫ বছরের নাবালিকা চট্টগ্রাম পতেঙ্গা হতে উদ্ধার

Reporter Name

মোহাম্মদ বেলাল উদ্দিন সিনিয়র রিপোর্টার:

অপহৃত ভিকটিম ১৫ বছর বয়সের এবং ১০ম শ্রেণীতে পড়ুয়া একজন ছাত্রী। ভিকটিম তার মা বাবার সাথে গাইবান্ধা জেলার পলাশবাড়ি এলাকায় একটি বাসায় বসবাস করত। আসামী মোঃ শাকিল মিয়া(২২) বিভিন্ন সময়ে ভিকটিমকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করত এবং আপত্তিজনক কথাবার্তা বলত ও প্রেমের প্রস্তাব দিত। ভিকটিম বিষয়টি তার মা বাবাকে অবহিত করে। ভিকটিমের বাবা তার মেয়েকে বিরক্ত না করার জন্য বিষয়টি শাকিলের বাবাকে অবহিত করে। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার পরিকল্পনা করে।

গত ২৮ মে ২০২২ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৭৩০ ঘটিকায় ভিকটিম কোচিং শেষে বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী শাকিল অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় তাকে জোর পূর্বক একটি সিএনজি গাড়ীতে করে অপহরণ করতঃ অজ্ঞাতস্থানে নিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ০৫ জনকে আসামী করে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং -০৫, তারিখ-০৩ জুন ২০২২খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত অপহরণ চক্রের মূলহোতা মোঃ শাকি ল মিয়া(২২) ভিকটিমকে অপহরণ করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক ১৫১৫ ঘটিকায় র‌্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করে এবং উক্ত অপহরণ চক্রের মূলহোতা আসামী মোঃ শাকিল মিয়া(২২),পিতা-মোঃ মজিদুল মিয়া,সাং-রাজস,থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী বর্ণিত অপহরণে জড়িত থাকার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST