গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার
Reporter Name
Update Time :
Monday, July 20, 2026
/
32 Time View
/
Share
প্রথম বাংলা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জিএমপি’র সম্মানিত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার এর দিকনির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এলআইসি (LIC) শাখা কর্তৃক ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
অদ্য ২০/০৭/২০২৬ খ্রিঃ তারিখে জিএমপি হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এবং এস.এম শফিকুল ইসলাম , উপ-পুলিশ কমিশনার ক্রাইম ( উত্তর ) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।