July 2, 2026, 9:33 pm
শিরোনামঃ
কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে গুরুত্ব দিচ্ছে – ওয়াহাব আকন্দ এমপি শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিললো ১৬০টি স্বর্ণের বার র‍্যাব-১৪-এর অভিযানে ময়মনসিংহের শম্ভুগঞ্জ গোলচত্বরে ভারতীয় পণ্যসহ আটক ২ জন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গার্মেন্টসকর্মীর এটিএম কার্ড প্রতারণার করে টাকা উত্তোলনকারী গ্রেফতার।

Reporter Name

চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সিএমপি ইপিজেড থানার অভিযানে গার্মেন্টসকর্মীর এটিএম কার্ড হতে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের ঘটনায় আটক ০১ জন, আত্মসাৎকৃত নগদ ১৫,০০০ টাকা উদ্ধার।

গত ১২/০৪/২০২৩ খ্রিঃ বাদি নগরীর ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রীজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংকের বুথে যায়। ঐসময় বুথের ভিতরে পূর্ব থেকে উৎপেতে থাকা রেশমী বেগম প্রকাশ তুফান দাঁড়ানো ছিলো। তিনি বাদিকে জিজ্ঞাসা করে সে বুথ থেকে টাকা উত্তোলন করতে এসেছে কিনা। বাদি হ্যাঁ বললে ডাচ্ বাংলা ব্যাংকের কার্ড ও পাসওয়ার্ড নাম্বার বিবাদিকে বলে দিলে সে টাকা উত্তোলন করে দিতে পারবে বলে জানায়। বাদি সরল বিশ্বাসে তাকে কার্ড ও পাসওয়ার্ড নাম্বার দিলে সে বুথে প্রবেশ করে কোন টাকা উত্তোলন না করে কার্ডটি বুথ থেকে বের করে বাদিকে জানায় ইন্টারনেটের সমস্যার কারণে টাকা বের হচ্ছে না। বাদিকে পুনরায় চেষ্টা করতে বলে একটি কার্ড হাতে দিয়ে বুথ থেকে চলে যায়।

উক্ত অজ্ঞাত মহিলা চলে যাওয়ার পর বাদি টাকা উত্তোলন করার জন্য পুনরায় বুথে কার্ডটি প্রবেশ করিয়ে তার ব্যবহৃত পাসওয়ার্ড দিলে ভুল পাসওয়ার্ড বলে কার্ডটি লক হয়ে যায়। বাদি টাকা উত্তোলন করতে না পেরে বুথ থেকে বের হলে ঐদিন অনুমান ১০ মিনিট পর তার ব্যবহৃত মোবাইলে ডাচ্ বাংলা ব্যাংক হতে টাকা উত্তোলনের তিনটি ম্যাসেজ আসে।

উক্ত ম্যাসেজের মধ্যে ১ম ম্যাসেজে ২০,০০০ টাকা, ২য় ম্যাসেজে ৪,০০০ টাকা এবং ৩য় ম্যাসেজে ৫০০ টাকা উত্তোলন করা হয়েছে। এতে বাদির ধারণা হয় যে, সে চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রিজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংকের বুথে টাকা উত্তোলন করার সময় তার পাশে থাকা বিবাদি তার কার্ডের পাসওয়ার্ড আয়ত্ত করে এবং বাদি তাকে সরল বিশ্বাসে তার নামে কার্ডটি দিলে সে বাদিকে তার কার্ডের পরিবর্তে অন্য আরেকজনের কার্ড দিয়ে বাদির কার্ড দিয়ে উক্ত টাকা উত্তোলন করেছে।

বাদি মোবাইলে ম্যাসেজ পেয়ে কান্নাকাটি করে এবং ঘটনার বিষয়টি টহল পুলিশকে অবহিত করে। টহল পুলিশ বাদিকে ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

পরদিন অর্থাৎ ১৩/০৪/২০২৩ খ্রিঃ তারিখ বাদি ডাচ্ বাংলা ব্যাংকে গিয়ে তার কার্ড হতে টাকা উত্তোলন ও কার্ড লক হয়ে যাওয়ার বিষয়ে অবহিত করলে ডাচবাংলা ব্যাংক থেকে বাদিকে জানানো হয় যে, কেউ বাদির কার্ড ব্যবহার করে ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা ডাচ্ বাংলা ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলন করেছে।

১৪/০৪/২০২৩ খ্রিঃ বিবাদি পূর্বের ন্যায় নগরীর ইপিজেড থানাধীন চৌধুরী মার্কেটের পাশে গ্রান্ড ব্রিজ ভবনের নিচ তলায় ডাচ্ বাংলা ব্যাংক এটিএম বুথের পাশে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করাকালে টহল পুলিশ তাকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলায় টহল পুলিশ তাকে আটক করে ইপিজেড থানায় নিয়ে যায়। বাদি সংবাদ পেয়ে থানায় এসে বিবাদিকে শনাক্ত করে এবং ধৃত বিবাদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত ছিলো মর্মে স্বীকার করে।

ধৃত বিবাদি গার্মেন্টসকর্মীদের টার্গেট করে নগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন এটিএম বুথ থেকে তাদের সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে আসছিলো বলে প্রাথমিকভাবে জানা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST