August 27, 2026, 8:38 pm
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ

Reporter Name

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন ভুমি কর্মকর্তা সুশান্ত কুমার সেন এর বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করে বিভিন্ন সামাজিক ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ পরিব শেন করা হয়েছে। ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি দৃস্টি গোচড় হয়। এ বিষয়ে ব্যাখ্যা এই যে, মুলতঃ ৩২ বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে সরকারি দায়িত্ব পালন করায় কর্তৃপক্ষ সন্তুস্ট হয়ে কয়েকবার সুশান্ত কুমার সেন কে পুরস্কৃত করেছেন। বর্তমানে দায়িত্বরত দুর্গাপুর ইউনিয়ন ভুমি অফিসের আওতায় দুর্গাপুর ইউনিয়নের সংযুক্ত অফিস হওয়ায় কাজের পরিধিও বেশি।

 

তিনজন ভুমি অফিসারের পদ থাকা সত্বেও দুটি পদ শুন্যতা র কারনে অতিরিক্ত কাজ একজনকেই করতে হচ্ছে। এলাকার কিছু ভুমি ব্যবসায়ী, ভুমিদস্যু এবং একটি কুচক্রী মহল অন্যায় সুবিধা পেতে বানোয়াট ও ভিক্তিহীন অভিযোগ আনয়ন করে। আর সেই অভিযোগের প্রেক্ষিতে সত্যতা না পেলেও গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সংবাদকর্মীকে দিয়ে ভুল সংবাদ পরিবেশন করে যা দুঃখজ নক ও অনাকাঙ্খিত। অভিযোগকা রিগণ বরাবরই অন্যায় সুবিধা পেতে চাপ প্রয়োগ করেন। যা নিয়ম বর্হিভুত।

আর সেই কাজের বিষয়ে অপরাগতা প্রকাশ করা হলে সংবাদকর্মীর আশ্রয় নিয়ে ভুল তথ্য উপস্থাপন করা হয়। বর্তমানে এই ভুমি অফিসে নামজারী এবং ভুমি উন্নয়ণ কর আদায় সেবার কাজ স্বাভাবিক। পাশাপাশি হোল্ডিং আপ লোডের কাজ চলমান। অন্যান্য ইউনিয়ন ভুমি অফিসের তুলনায় এ অফিসের কাজের পরিধি বেশি হওয়ায় প্রতিদিন ২ থেকে ৩শ মানুষকে সেবা প্রদান করতে হয় যা একার জন্য কস্টসাধ্য।

 

এছাড়া এসব কাজের সময় বিদ্যুত বিভ্রাট ও নেট সমস্যায় পরতে হয় নিয়মিত। গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মোঃ আনিছুর নামে এক ব্যক্তি দুর্গাপুর মৌজার ভুমি উন্নয়ণ কর প্রদান করতে আসলে তার হোল্ডিং রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এসময় অফিসে ভীর থাকায় এবং তার খারিজ খতিয়ানের দাগে খাস জমি থাকায় যাচাই করে ভুমি উন্নয়ণ কর নেয়া হবে বলে জানানো হয়। কিন্তু উক্ত ব্যক্তি সময় না দিয়ে সহকারী কমিশনার (ভুমি) মহোদয়ের নিকট এ সক্রান্ত একটি অভিযোগ করেন। যার কোন ভিত্তি নেই। কারন নামজারীর ক্ষেত্রে বর্তমানে অনলাইনে আবেদন করতে হয় সহকারী কমিশনার (ভুমি) বরাবরে এবং সেখানেই নথি জমা দিতে হয়।

 

আবেদনের নথি ইউনিয়ন ভুমি অফিসে জমা নেয়া হয় না। আর জমাকৃত খারিজ প্রার্থীর জমি তদন্তের জন্য অনলাইনে নামজারী নথিটি ইউনিয়ন ভুমি অফিসে প্রেরণ করেন। পরে ইউনিয়ন ভুমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা তদন্ত করে প্রস্তাব অথবা প্রতিবেদন প্রেরণ করেন। আর সেই প্রস্তাব এবং প্রতিবেদন পাওয়ার পরেই সহকারী কমিশনার (ভুমি) মহোদয় যাচাই বাছাই করে নামজারী অনুমোদন বা অন্য কোন আদেশ দিতে পারেন।

যা একমাত্র সহকারী কমিশনার(ভুমি)মহোদয়ের এখতিয়ার এবং অনুমোদিত নামজারী কেসের সমস্ত ফি উপজেলা ভুমি অফিসে আদায় করা হয়। এ ব্যাপারে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার কোন করণীয় নেই। কাজেই এখানে দূর্নীতির কোন সুযোগ নেই। অপরদিকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ভবানী তার ভুল বুঝতে পেরে সেচ্ছায় তার দাখিলকৃত অভিযোগটি প্রত্যাহার করে নেন।

তাই যে সংবাদটি প্রকাশ হয়েছে তা দুঃখজনক ও মানহানি কর। সেই সাথে সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দুর্গাপুর ইউনিয়ন ভুমি অফিনের ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সুশান্ত কুমার সেন। একটি মহল এভাবে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করেছেন মাত্র।



Our Like Page
Developed by: BD IT HOST