June 29, 2026, 10:37 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঘুমধুমের তুমব্রু বাইশপাড়িতে অনুমোদন ছাড়াই বিক্রি হচ্ছে সার, রাজস্ব হারাচ্ছে সরকার

Reporter Name

নুর মোহাম্মদ সিকদার:

বান্দরবান জেলার নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয় নে তুমব্রু বাইশপাড়িতে অবৈধভাবে সার বিক্রি করছেন এক অসাধু ব্যবসায়ী। এতে প্রকৃত ব্যবসায়ীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠে।

স্থানীয়রা বলছেন, তুমব্রু বাইশপাড়ি ছোট্র এলাকা হওয়া স্বত্বেও গত দুই বছর থেকেই বাইশপাড়িতে অবৈধভাবে সার- বিক্রি করে আসছে স্থানীয় নুরুল বশর নামের এক কালো ব‌্যবসায়ী। তবে দুর্গম পাহাড়ী এলাকা হওয়ায় বিষয়টি প্রশাসনের চোখে পড়ছে না। অসাধু ব‌্যবসায়ী নুর বশর দেশীয় চাষীদের জন‌্য আনা অবৈধ স‌্যার সীমান্ত দিয়ে মায়ানমারও পাচার করার বিস্তর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১১ আগষ্ট) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ি বাজারে গিয়ে জানা যায়- একাধিক স্থানীয় বাসিন্দারা বলেন,অবৈধ ব‌্যবসায়ী নুরুল বশর আড়ালে অবৈধভাবে রাসায়নিক সার বিক্রি করে আসছেন। যা বিক্রির জন‌্য বৈধ কোন অনুমতি কিংবা প্রয়োজনিয় কাগজ পত্র না থাকা স্বত্বেও দেদারছে বিক্রিয় করছে স‌্যার।

এতে স্থানীয় প্রকৃত ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় অনুমোদনপ্রাপ্ত ব্যবসায়ীরা বলেন, আমরা ব্যবসা করার জন্য সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লাভে অবৈধভাবে সার-বীজ বিক্রি করছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

স্থানীয় লাইসেন্সদারী কীটনাশক ব‌্যবসায়ী সাঈদি আলম এ প্রতিদেককে বলেন, আমরা লাইসেন্স ব‌্যবহার করে দোকান করেও ক্ষতির সম্মুক্ষীন হচ্ছি এসব অবৈধ ব‌্যবসায়ীর জন‌্য। এরা লাইসেন্স বিহীন কি ভাবে স‌্যার বিক্রয় করে আসছে আমার জানা নেই। এসব অবৈধ অসাধু ব‌্যবসায়ীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন‌্য আমি প্রশাসনের কাছে যোর দাবী জানাচ্ছি।

অভিযুক্ত নুর বশরের কাছে জানতে চাইলে তিনি এ প্রতি বেদককে বলেন, অবৈধ সার-বিক্রির অভিযোগ অস্বীকার করে বিষয়টি এড়িয়ে যান।ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ার ম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এ প্রতিবেদককে বলেন, লাইসেন্স ছাড়া যদি কেউ কীটনাশক সার-বীজ বিক্রয় করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক বলেন,স‌্যার বিক্রির জন্য অবশ্যই কৃষি সম্প্রসারণ অধিদ ফতর থেকে লাইসেন্স নেওয়া লাগে। তবে কেউ যদি লাইসেন্স না নিয়ে স‌্যার বিক্রি করে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST