July 23, 2026, 5:55 am
শিরোনামঃ
শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন** লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ৪ ডাকাত আটক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন রায়পুরে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, ঘর ভাঙচুর; স্বর্ণালঙ্কার লুটের অভিযো মিরপুর মডেল থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ কৃষক কার্ডের অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম সংক্রান্ত ময়মনসিংহে মতবিনিময় সভা ঢাকা বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত গুরুত্বপুর্ণ সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ায় চিংড়ি ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেফতার

Reporter Name

 

বিশেষ অভিযানে সক্রিয় সন্ত্রাসী গ্রুপের সদস্য আটক, পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানার আওতাধীন বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগ ছিল। এসব অপরাধ দমনে থানা পুলিশের আভিযানিক টিম সম্প্রতি নজরদারি জোরদার করে এবং ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।

এরই অংশ হিসেবে চরণদ্বীপ এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে সম্পৃক্ত এবং ঘের থেকে চাঁদা উত্তোলনের অন্যতম প্রধান হিসেবে অভিযুক্ত মোক্তার হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্টকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তার গতিবিধি পর্যবেক্ষণে রেখে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং প্রকৃত মৎস্যচাষীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চিংড়ি খাতকে সুরক্ষিত রাখতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।



Our Like Page
Developed by: BD IT HOST