October 14, 2026, 3:16 pm
শিরোনামঃ
শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম

Reporter Name

ইকরামুল হক- বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় এক রাজমিস্ত্রির বাড়িতে ঢুকে রাতের আঁধারে নৃশংস হামলা চালিয়েছে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী। হামলায় পাওনাদার নুরুল কাদেরের মাথা ফাটিয়ে এবং হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।

এ সময় তাকে বাঁচাতে এলে তার ষাটোর্ধ বৃদ্ধা মা ও অসুস্থ বোনকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা’গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ায় এই ঘটনা ঘটে। বর্বরোচিত এই হামলায় পুরো এলাকাবাসী হতবাক। গুরুতর আহত নুরুল কাদের বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল কাদের জানান, প্রায় ছয় মাস আগে তার প্রতিবেশী মুরগি ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন ফালু (৫০) একটি সিএনজি চালিত অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও মোসাদ্দেক টাকা ফেরত দিচ্ছিলেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার নুরুল কাদের তার পাওনা টাকা ফেরত চাইলে মোসাদ্দেক ক্ষিপ্ত হন।

এরই জের ধরে ওই দিন রাতে মোসাদ্দেক হোসেন ফালুর নেতৃত্বে সুফিয়ান (২৬), মারুফ (২০), নুরুল হুদা (৬০), নজরুল (২৬) সহ আরও ৭-৮ জন সন্ত্রাসী দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে নুরুল কাদেরের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে নুরুল কাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় কাদেরের ষাটোর্ধ বৃদ্ধা মা এবং পেটে অস্ত্রোপচার হওয়া অসুস্থ বোন বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাদেরকেও নির্মমভাবে পিটিয়ে শয্যাশায়ী করে ফেলে।

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল কাদের জানিয়েছেন, তিনি ও তার পরিবার কিছুটা সুস্থ হওয়ার পর এই নৃশংস হামলার বিচার চেয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST