May 14, 2026, 11:36 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চারঘাটে বিদেশী পিস্তলসহ এক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name

আবুল হাশেম রাজশাহী ব্যুরোচীফঃ

রাজশাহী চারঘাটে বিদেশী পিস্তল ও ম্যাগজিন-সহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার সাথে থাকা মোঃ বাবু ঢালী (৩৩) নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।গ্রেফতার মোঃ আরিফুল ইসলাম রতন আলী বাঘা থানাধীন মিরগঞ্জ মোহদীপুর গ্রামের মোঃ আবুল হাশেম আলীর ছেলে। পলাতক আসামী মোঃ বাবু ঢালী (৩৩) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মোঃ আজিজুল ঢালীর ছেলে।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-৫,রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।র‌্যাব জানায়,শনিবার দিন গত রাত সাড়ে ১২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানাধীন রাউথা দাড়িপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগজিন-সহ মোঃ আরিফুল ইসলাম রতন আলী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাবু ঢালী নামের অপর এক অস্ত্র ব্যবসায়ী পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদের সে স্বীকার করে, তার কাছে অবৈধ অস্ত্র আছে এবং সে ও বাবু ঢালী অবৈধভাবে উদ্ধার কৃত অস্ত্র গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে রেখেছিলো।এ ব্যপারে গ্রেফতারকৃত আসামী র বিরুদ্ধে চারঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST