June 25, 2026, 7:38 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিরিরবন্দরের উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১

Reporter Name

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর প্রতিনিধি

চিরিরবন্দরের উচিতপুর মোড়ে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হেলপার নওগাঁ মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে মো. রাসেল (১৮)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বজলুর রশিদ।

স্থানীয়রা জানা, ঘন কুয়াশার কারণে রাস্তা ঠিকমত দেখতে না পাওয়ায় ও চালকের ঘুম ঘুম ভাব থাকায় দিনাজপুর ছেড়ে আসা ধান বোঝাই একটি ট্রাকের ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের মোড়ে ফুলবাড়ি থেকে আসা একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ধান বোঝাই ট্রাকের হেলপার রাসেল নিহত হন। এ সময় দুই ট্রাকের চালক ও একজন হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST