July 23, 2026, 2:02 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিলমারীতে আশ্রয়ণকেন্দ্রে বিশেষ পাঠশালা

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

আশ্রয়ণ প্রকল্পে আশ্রিতদের সন্তানদের লেখাপড়ার জন্য চালু হয়েছে এক বিশেষ পাঠশালা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাঁধ এলাকায় নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এ পাঠশালাটি চালু করা হয়।জানা গেছে, উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ বাঁধ এলাকায় ওই প্রকল্পের ১৫টি ঘরে ১৫ জন ভূমিহীন বাস করেন।

সেখানে আশ্রিতদের সন্তানরা স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ে লেখাপড়া করলেও অভিভাবক সচেতন না হওয়ায় প্রতিনিয়ত ঝরে পড়ছে তারা। এদের ঝরেপড়া রোধ করতে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমানের উদ্যোগে বৈকালিক বিশেষ পাঠশালা চালু করা হয়। আশ্রয়ণকেন্দ্রে আশ্রিত ২৩ শিক্ষার্থীকে নিয়ে পাঠশালা চালু করেন কেন্দ্রে আশ্রিত মাস্টার্স পড়ুয়া ছাত্রী শাহানাজ পারভীন।

পরে পার্শ্ববর্তী আরও প্রায় ৩০ জন দরিদ্র শিক্ষার্থী ছুটে আসে ওই পাঠশালায়। উৎসাহ বাড়াতে এসব শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণও প্রদান করা হয়। ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৫০ জনের ওপরে শিক্ষার্থীকে দুটি গ্রুপে ভাগ করে পাঠদান করাচ্ছেন শাহনাজ পারভীন।

পাঠশালার শিক্ষিকা মোসা. শাহনাজ পারভীন জানান, নিজেদের বসতভিটা না থাকায় বাবা-মায়ের সঙ্গে তিনিও আশ্রয়ণ প্রকল্পের একটি বাসায় থাকেন। আশ্রয়ণ প্রকল্পে আশ্রিত শিশুদের লেখাপড়া থেকে ঝরে যাওয়া বন্ধ করতে আশ্রয়ণ প্রকল্পের বারান্দায় পাঠদান শুরু করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, আশ্রয়স্থল থাকার পাওয়ায় এসব পরিবারের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলে যাচ্ছে। তারা যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে সে জন্য এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST