September 9, 2026, 1:50 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চিলমারীতে কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে কাঁচারাস্তা পাকাকরণের দাবিতে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন হাতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার বিকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রিপাড়া (২নং ওয়ার্ড) এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ এ রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও কেউ কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। বিভিন্ন সময় এখানে বাজেট এলে সামান্য কাজ করে বাকি টাকা আত্মসাৎ করেন দায়িত্বপ্রাপ্তরা। দ্রুত সময়ের মধ্যে এই কাঁচারাস্তাটি পাকাকরণের দাবি জানান তারা।

উল্লেখ্য, এ এলাকার প্রায় সাত শতাধিক পরিবারের মানুষসহ জোড়গাছ বাজারগামী হাজার হাজার মানুষের যাতায়াতের ওই রাস্তাটি অন্তত ২০ বছর থেকে বেহাল অবস্থায় রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST