August 29, 2026, 9:44 am
শিরোনামঃ
শাহজাদপুরে জামিরতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন পাটগ্রাম PIO কার্যালয় ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-২০২৫–২৬ অর্থবছরের প্রকল্পের তথ্য প্রকাশের দাবি, কর্মকর্তার বক্তব্য না পাওয়ার অভিযোগ: কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে থাকা যুবকেরও মৃত্যু অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের খাদ্য নিয়ে দুর্নীতি করলে কাউকে রেহাই দেওয়া হবে না : খাদ্য মন্ত্রী সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে আটক-৩

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে চোরাই মালামাল ক্রয় বিক্রয় কালে বোয়ালিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জনকে আটক ও ১ লক্ষ ৪০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯ টায় দিকে নগরীর তালাইমারী শহীদ মিনারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।আটকরা হলেন, নগরীর ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে কাজল (৩২), ঘোষ পাড়া এলাকার সুনীল ঘোষের ছেলে সন্দীপ ঘোষ (২৮) ও বায়া বালিয়াডাঙ্গী এলাকার মৃত আঃ মান্নানের ছেলে রোকনুজ্জামান (২২)।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়ালিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার তৌহিদুল আরিফ ও সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা’র সার্বি️ক দিক নির্দে️শনায় উপ পুলিশ পরিদর্শক এম.এ.টি.এম. জুলফিকার হায়দার ও মতিউর রহমান উক্ত অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন তালাইমারী শহীদ মিনারের গেটের সামনে বাধের উপর কয়েকজন ব্যক্তি চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন।

এ সময় রেলগেটে এসআই (নিঃ) এম.এ.টি.এম জুলফিকার হায়দার তার সঙ্গীয় ফোর্স️ সহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। খবর পেয়ে পুলিশের টিমটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হ’তে ০১ টি ল্যাপটপ, ০৫টি স্মার্ট️ মোবাইল ফোন, ০১টি ট্যাব ও ০১টি পাওয়ার ব্যাংক, সর্ব️মোট ১,৪০,০০০/-(এক লক্ষ চল্লিশ হাজার) টাকা মালামাল উদ্ধার করেন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST