ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন ডিসি মোঃ আকতার হোসেন
Reporter Name
Update Time :
Saturday, August 29, 2026
/
17 Time View
/
Share
সেলিম মিয়া : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোঃ আকতার হোসেন।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পুলিশের এ কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০২১ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। তিনি পেশাগত দায়িত্ব পালনে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) অর্জন করেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগে যোগদানের আগে তিনি উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
তিনি সরকারি আজিজুল হক কলেজ হতে ইংরেজী বিষয়ে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি লাভ করেন।