July 4, 2026, 10:23 am
শিরোনামঃ
পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জাজিরায় জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায় মাদকদ্রব্য ও জুয়া নিষিদ্ধ করনের পদক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ নভেম্বর)  বিকালে উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবান্দিমাদবর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিকেনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ আলোচনা সভার  আয়োজন করা হয়।

বি.কে. নগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম মৃধার পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তারা ও এলাকাবাসী জোর দাবি করে বলেন, এলাকায় মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা দিন দিন বাড়ছে। এতে করে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার মাদক কারবারিদের তালিকা করে মাদক নির্মূল করতে সবাইকে সচেতন হতে হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, মাদক ও জুয়া একটি সমাজ, জাতি তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের ছোবল থেকে মুক্তি পেতে হলে পিতা-মাতাকে সন্তানের প্রতি আরও সচেতন হতে হবে। এবং সমাজের সকলকে ঐক্যবদ্ধ মাদক ও জুয়ার বিরুদ্ধে কাজ করতে হবে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সবাই মিলে অপরাধ দমনে কাজ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন,বিকেনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ মাদবর, বি.কে নগর ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ খালেক মোল্লা, সাবেক মেম্বার তোতা মৃধা, মোঃ মকবুল মাদবর, মোঃ ইব্রাহীম মোল্লা, কালু মাদবর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Our Like Page
Developed by: BD IT HOST