জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী
Reporter Name
Update Time :
Friday, July 24, 2026
/
46 Time View
/
Share
রাশেদুল ইসলাম রিয়াদ, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রদলের আগামী নেতৃত্বে সভাপতি পদে মিঠু আকনকে দেখতে চান সংগঠনের একাংশের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের দাবি, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মিঠু আকন ইতোমধ্যে অনেকের আস্থা অর্জন করেছেন। তাদের প্রত্যাশা, তিনি দায়িত্ব পেলে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং ইতিবাচক রাজনৈতিক চর্চাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবেন।
তাদের ভাষায়, “ছাত্রদলের রাজনীতি হবে আনন্দের রাজনীতি”—এই প্রত্যয়কে ধারণ করেই আগামী দিনে জাজিরা উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও কর্মমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব।
তবে জাজিরা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নেতৃত্ব নির্বাচন সম্পূর্ণভাবে দলের সাংগঠনিক প্রক্রিয়া ও নীতিমালার আলোকে নির্ধারিত হবে।
প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে মিঠু আকন বলেন, “ছাত্রদল একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন। আমি সবসময় সংগঠনের সিদ্ধান্ত, শৃঙ্খলা ও আদর্শকে শ্রদ্ধা করি। নেতাকর্মীরা আমার প্রতি যে ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব পেলে সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ‘ছাত্রদলের রাজনীতি হবে আনন্দের রাজনীতি’—এই প্রত্যয় বাস্তবায়নে কাজ করতে চাই। তবে নেতৃত্বের বিষয়টি সম্পূর্ণভাবে দলের নীতিনির্ধারক ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। যে সিদ্ধান্ত আসবে, আমি তা সাদরে গ্রহণ করব।”