June 3, 2026, 11:04 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে – মাসুদ

Reporter Name

প্রথম বাংলা – জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসেবে নাগরিক হিসেবে নিজের সংস্কার প্রয়োজন। সেই কাজটি জামায়াত করে যাচ্ছে”জামায়াত ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত হবে বাংলাদেশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ পূর্ব থানা জামায়াতে ইসলামীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদান করে।তিনি বলেন, সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ তৈরি করতে জামায়াতে ইসলামী কাজ করছে। নৈতিকতা, আদর্শ ও চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন জামায়াত।

এদিকে ড. মাসুদ আরো বলেন,জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য আন্দোলন করে না, জামায়াতে ইসলামী আন্দোলন করে’ইসলামের সু-মহান আদর্শের ভিত্তিতে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। একটি চক্র রয়েছে যারা প্রচার করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জঙ্গিমুক্ত বাংলাদেশ হবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কুরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র গঠন সম্ভব হবে না। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মনে করে এখন মহাসমাবেশ করার সময় নয়, এখন ছাত্র-আন্দোলনে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহত ভাই-বোনদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ-খবর রাখতে হবে। আর জামায়াতে ইসলামী সেটাই করছে।



Our Like Page
Developed by: BD IT HOST