আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারির পদ্মা লাইব্রেরী থেকে তালাইমারি শহিদ মিনার পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নিজে অংশ গ্রহণ করেন। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেন।
পরিচ্ছন্নতা অভিযানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।