September 13, 2026, 4:05 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর থানার পিছনের আবাসিক টিএন্ডটি রোড এলাকার ভবনের একটি বাসার দরজার তালার হ্যাজবোল্ট ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।রবিবার (৪ ডিসেম্বর) দিনের বেলায় টিএ ন্ডটি রোডে গিয়াস উদ্দিন উথান এর বাড়ির ২য় তলা বিল্ডিং এ চুরির ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন উথান জানান, আমি আমার স্ত্রীকে নিয়ে সকাল ৯টার দিকে ডাক্তার দেখাতে যাই। বাসায় আমার ছেলে ও ছোট মেয়ে ঘুমে ছিল, ছেলে শাওন ও মেয়ে আয়শা রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমিয়ে ছিল তাই সকালে আমরা যাওয়ার সময় ওদের না উঠিয়ে বাসার বাহির থেকে দরজায় তালা লাগিয়ে ডাক্তারের কাছে যাই। বেলা ১১টার দিকে ছেলে মেয়ে জানায় বাসা চুরি হয়েছে। বাসায় এসে দেখি বাসার দরজার তালার হ্যাজবোল্ট ভাঙ্গা, বাসার ভিতরে প্রবেশ করে দেখি ফ্ল্যাটের কয়েকটি রুমের স্টিল আলমারির লক ভেঙ্গে নগদ ৭২ হাজার টাকা এবং ২ভরি স্বর্ননালঙ্কার চুরি হয়েছে।

শাওন ও আয়শা জানায়, আমরা দুই ভাই বোন বাসার দুইটি রুমে ঘুমে ছিলাম, আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে এক জন ভিক্ষুক দরজার সামনে এসে জোরে জোরে ভিক্ষা চাওয়ার শব্দ করলে আয়শার ঘুম ভেঙ্গে যায়, ঘুম থেকে উঠে তাকে ভিক্ষা দিতে গিয়ে দেখে ফ্ল্যাটের বিভিন্ন রুমের ফ্লোরে রক্ত, দরজা খোলা, দরজার তালার হেসবোল ভাঙ্গা ও তাদের বাসা চুরি হয়েছে। ঘটনাস্থল রাজাপুর থানা পুলিশ পরিদর্শন করেছেন। তবে রক্তের ব্যাপারে কিছুই জানা জায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST