September 13, 2026, 7:59 am
শিরোনামঃ
আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান গাজীপুরে অনুষ্ঠিত জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, নতুনবাজা রে বিএনসিসি ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে অংশগ্রহণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

Reporter Name

আমির হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ী করণের দাবিতে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়ে ছে। “শেখ হাসিনার প্রকল্প বৃথা যেতে পারেনা” এই শ্লোগানকে সামনে রেখে ন্যাশনাল সার্ভিসের শতাধি ক নারী পুরুষ বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ড,ব্যনার নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রবিবার (১৫ জানুয়ারী) সকাল সারে ১০ টায় রাজাপুর উপজেলা পরিষদ জামে মসজিদ মার্কেট চত্তরে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে তারা রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি বেল্লাল হোসেন,সহ সভাপতি রফিকুল ইসলাম,সহ সম্পাদক মারিয়া ইয়াসমিন,সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন,মিজানুর রহমান,জিয়াউর রহমান,উম্মে সালমা,মরিয়ম আক্তার,জাহিদুল ইসলাম,মাকসুদা আক্তার, জোৎসনা আক্তার,হাফিজা আক্তার, শহিদুল ইসলাম, সাহিনা আক্তার,শারমিন খান, আসমা আক্তার,জাকির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,এই পকল্পের মেয়াদ ছিল দুই বছর। পকল্পে উপজেলার প্রায় ১১’শ শিক্ষিত বেকার নারী পুরুষ কাজ করেছে। মেয়াদ শেষ হওয়ার প্রকল্পটি বন্ধ হয়ে গেলে পূনরায় বেকার হয়ে যাওয়া কর্মীরা প্রধানমন্ত্রীর নিকট প্রকল্পটি চলমান রাখার আবেদন করলে তিনি আশ্বাস দিয়েও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না করায় এই প্রকল্পের প্রায় সকল কর্মী মানবেতর জীবনযাপন করছে। তাই সকল বক্তা পূনরায় প্রকল্পটি চালু করে স্থয়ীকরনের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।



Our Like Page
Developed by: BD IT HOST