August 1, 2026, 5:38 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝালকাঠিতে পুলিশের ছড়ানো ডাকাত আতঙ্কে জনতার নির্ঘুম রাত

Reporter Name

আমির হোসেন,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে পুলিশ কর্তৃক ছড়ানো ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটলো জনসাধারণের ডাকাত পরেছে এমন সংবাদে এলাকার মসজিদে সতর্কতা মূলক মাইকিং করা হয়েছে। যার কারনে উপজেলা জুড়ে ডাকাত আতঙ্কে সবাই নির্ঘুম রাত কাটিয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টা থেকে উপজেলার ছয় টি ইউনিয়নে মসজিদে মসজিদে এমন মাইকিং করা হয়। যার কারনে এলাকার রাস্তায় রাস্তায় পাহাড়ায় নামে স্থানীয় লোকজন।

রাজাপুর থানা পুলিশ জানায়,শনিবার রাতে এ উপ জেলার কোনও এক এলাকায় ডাকাতি হতে পারে এমন তথ্য গোয়েন্দা পুলিশের মাধ্যমে তারা জানতে পারে। সাথে সাথে পুলিশ টহল আরো জোরদার করে উপজেলা বাসীকে সতর্ক করতে পাশাপাশি ছয় ইউনিয়ন চেয়ারম্যানদেরও দায়িত্ব দেয়া হয়। ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ স্ব স্ব ইউনিয়নের সকল মসজিদে সতর্কতামূলক মাইকিং করায়।

স্থানীয় হারুন,কাশেম,জব্বার,সাহেব আলী জানায়, এলাকায় ডাকাত ডুকেছে মসজিদের মাইকে হঠাৎ এমন মাইকিং শুনে প্রথমে বিষটি গুজব মনে হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলে বিষটি নিশ্চিত হয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে সারা রাত আর ঘুমোতে পারিনি।

শুক্তগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, শনিবার রাত ১১টার দিকে থানা পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে জানতে পারি এলাকায় ডাকা তি হতে পারে। তাই আমার ইউনিয়ন ডাকাত মুক্ত রাখতে সাথে সাথে ইউপি সদস্য,গ্রাম পুলিশ ও স্থানী য় যুব সমাজকে সাথে নিয়ে সারা রাত ইউনিয়ন জুড়ে পাহাড়ায় থাকি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ছয় ইউনিয়নে পুলিশ টহল জোরদার করে স্থানীয় জনপ্রতিনিধি দের মাধ্যমে জনসাধারণকেও সতর্ক করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST