June 26, 2026, 3:54 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক অরিয়েন্টেশনঃ

Reporter Name

এম আশরাফুল আলম ~স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ।।

ঝিনাইদহে বাল্য বিবাহ নিরোধ কল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা বিষয়ক এক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোম বার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা পরিষদ অডিটরিয়ামে রুপান্তর ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা র ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুন-অর রশিদ,বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ২৫ জন অংশ গ্রহণ করেন।

কর্মশালায় বাল্য বিবাহ প্রতিরোধে গণ মাধ্যম কর্মীদের করণীয় বিষয়ে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু এবং বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম। পরে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন জেলা রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাহিদুর রহমান সন্টু,ভোরের ডাকের জেলা প্রতিনিধি আব্দুল হাই, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম আনছারী ও ৭১ টিভির রাজিব হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন,বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেনতার কোন বিকল্প নেই। এক সময় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকান্ড নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়েছে তবে এখন আর পরিবার পরিকল্পনা বিষয়ে কাউকে সচেতন করতে হয় না।

বক্তারা বলেন, মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণ পরিবহনকে নারী বান্ধব ও যৌন হয়রানী মুক্ত করতে হবে। স্বল্প শিক্ষিত ও শিক্ষায় ঝরে পড়া মেয়েরা যেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষনের আওতায় আসতে পারে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে স্কুল ভিত্তিক ব্যপক সচে তনতা বৃদ্ধি করাসহ স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের মাধ্যমে অভিভাবক ও সামাজিক ভাবে সকলকে সচেতন করতে হবে। সেই সাথে বাল্য বিবাহ নিরোধ কল্পে আইনের সঠিক ব্যবহার করা গেলে বাল্য বিবাহ প্রতিরোধ করা যেতে পারে। অনুষ্ঠান পরিচালনা করেন রুপান্তরের কো-অর্ডিনেটর কাজী মফিজুর রহমান।



Our Like Page
Developed by: BD IT HOST