August 6, 2026, 8:26 am
শিরোনামঃ
গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন, গাজীপুর ১ আসনের এমপি মজিবুর রহমান দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোস্তাকিম মনির

Reporter Name

~জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন ❝এম মোস্তাকিম মনির❞।

ঝিনাইদহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্যানেল-১ পদে নির্বাচিত হয়েছেন মোরাদিম মোস্তাকিম মনির। তিনি ইতিপূর্বে জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য-৩ এর জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এছাড়াও প্যানেল-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত সদস্য-২ মোছাঃ আনোয়ারা খাতুন এবং বিনা প্রতিদ্বন্দিতায় প্যানেল -৩ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত সদস্য-১ অনিতা বিশ্বাস। বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যান ড.এম. হারুন অর রশীদ ও নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা (পিএএ) স্বাক্ষরিত প্যাডের মাধ্যমে জানা যায়।

ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ঝিনাইদহ জেলা সদর সহ মোট ৬টি উপজেলার ৬টি ওয়ার্ডের মধ্যে তুলনামূলকভাবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন ৩ নং ওয়ার্ড (ঝিনাইদহ সদর) মোরাদিম মোস্তাকিম মনির। তিনি ঘুড়ি প্রতীকে মোট ভোট পেয়েছিলেন ১’শ ৫০ টি।

মোরাদিম মোস্তাকিম মনির বলেন, বিগত দিনেও আমি জেলা পরিষদের সাধারণ সদস্য পদে বিজয় লাভ করে প্যানেল চেয়ারম্যান পদে সুনামের সাথে কাজ করেছি।

এবারও জেলা পরিষদের সদস্যরা আমাকে প্যানেল চেয়ারম্যান পদে ভোট দিয়ে নির্বাচিত করেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনে সকলের সহযোগিতায় আমি আরও ভালো কাজ করে যাব এবং প্যানেল চেয়ারম্যান ভোটে আমার প্রতিদ্বন্দী মুক্তার মৃধা পরাজিত হয়েছেন। আমার ভোটের সংখ্যা ৬ আর আমার প্রতিদ্বন্দ্বী ৩ ভোট পেয়েছেন। আমি তার সফলতা কামনা করি।



Our Like Page
Developed by: BD IT HOST