June 25, 2026, 2:37 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঝুপড়ি ঘরেই মিলিয়ে যায় মজিরনের কান্না

Reporter Name

রবিউল ইসলাম মেলান্দহ জামালপুর প্রতিনিধি

বয়সের ভারে ন্যুব্জ বিধবা মজিরন বেওয়া থাকার উপযোগী ঘর নেই, আয়ের কোনো উৎস নেই।ভূমি হীনদের ঘর উপহার দিয়েছে সরকার। ভেবেছিলাম আমিও পাবো। কিন্তু আজ পর্যন্ত পেলাম না। ঝুপড়ি ঘরেই থাকতে হচ্ছে। কথাগুলো বলেছেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের হরিনাপাই গ্রামের মৃত আছর আলীর স্ত্রী মজিরন বেগম। তিনি স্বামী মারা যাওয়ার ৩০ বছর ধরে ঝুপড়ি ঘরে বসবাস করছেন। ৩ কন্যা সন্তান নিয়ে,তিন কন্যা সন্তান বিয়ে দিলেও এক মেয়ের জামাই মারা যান,দীর্ঘ পাঁচ বছর যাবত বিধবা এক মেয়ে ও ২ শিশু নাতনি নিয়ে বসবাস করছেন।

ওষুধ কেনার টাকা নেই। অসুস্থ হলে সেবা তো দূরের কথা, মুখে এক ফোঁটা পানি তুলে দেওয়ার মতো পাশে কোনো আপনজনও নেই। মজিরন পলিথিন ও ভাঙা টিনের ঝুপড়ি ঘরে সারাক্ষণ চাতক পাখির মতো বাইরের দিকে তাকিয়ে থাকেন, কেউ হয়তো এক মুঠো খাবার নিয়ে আসবে সেই অপেক্ষায়। অথচ তিনি সরকারের কাছ থেকে কোনো ঘর পাননি।

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবা নিপাকুরিয়া ইউনিয়নের হরিনাপাই গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে মজিরন ঝুপড়ি ঘর। ওই ঘরে ১ বিধবা মেয়ে ও ২ শিশু নাতনি নিয়ে বসবাস করেন তিনি।



Our Like Page
Developed by: BD IT HOST