July 4, 2026, 3:06 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।শনিবার (৮ ডিসেম্বর) সকালে ‘দুর্নীতি র বিরুদ্ধে বৈশ্বিক ঐক্য’ -প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন, দুপ্রক ও মধুপুর সনাক যৌথভাবে দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মধুপুর উপজেলা প্রশাসন এবং দুপ্রকের যৌথ আয়োজনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার জাকির হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সুলতানা সুমি, দুপ্রক সভাপতি মধুপুর কলেজের সাবেক অধ্যাপক গোলাম ছামদানি, সনাক সভাপতি মো. আব্দুল মালেক, মধুপুর শহীদ স্মৃতি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান প্রমুখ।

এ সময় সাংবাদিক,এনজিও প্রতিনিধি,তরুণ শিক্ষার্থী, জয়িতাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের তাৎপর্য ও টিআইবির ধারণাপত্র পাঠসহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন টিআইবির এরিয়া ম্যানেজার জিনিয়া গ্লোরিয়া ম্রং।



Our Like Page
Developed by: BD IT HOST