June 28, 2026, 12:28 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

Reporter Name

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া বাজার মসজিদের সামনের পাগু খাঁর মোড়ে মঙ্গলবার(১৫ নভেম্বর) রাতে মোটরসাইকেল ও অটোভ্যানের সংঘ র্ষে সেলিনা খাতুন(৩৫) নামে এক গৃহবধূ নিহত ও ওই নারীর স্বামী ও ভ্যানচালক ছেলেসহ চারজন আ হত হয়েছেন। মধুপুর থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত সেলিনা খাতুন মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের হলদিয়া গ্রামের আলেপ আ লীর স্ত্রী। এ ঘটনায় আলেপ আলী,ভ্যানচালক ছেলে রাকিব(১৮),শালিকা গ্রামের শমসের খাঁর ছেলে মোটরসাইকেল চালক শিপন খাঁ(২৫) ও মোটরসা ইকেলের অপর আরোহী ইমন(২০) আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, অসুস্থ স্বামী আলেপ আলী স্ত্রী সে লিনা খাতুনকে নিয়ে কবিরাজবাড়ি থেকে চিকিৎসা শেষে ছেলের ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনা স্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোছা. ফারিয়া জানান,আশঙ্কাজনক অবস্থায় মোটরসা ইকেল আরোহী শিপন খাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আলে প আলী,রাকিব ও ইমনকে মধুপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মধুপুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মুরাদ হোসেন জানান,আহতদের জবানবন্দি গ্রহন করা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে



Our Like Page
Developed by: BD IT HOST