May 31, 2026, 1:19 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টিসিবি’র পণ্য না পেয়ে শাহজাদপুরে ভুক্তভোগীদের বিক্ষোভ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ করেছেন সুবিধাভোগী কার্ড ধারী বেশকিছু দরিদ্র মানুষ। এ সময় টিসিবি’র ডিলারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।জানা যায়,বুধবার,২৭ সে প্টেম্বর, সকাল থেকে শাহজাদপুর উপজেলার ৩ নম্বর পোতাজিয়া ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ে টিসিবি’র পণ্য বিক্রি শুরু করে ডিলার মেসার্স খান স্টোর। বিকালে টিসিবির পণ্য ফুরিয়ে গেলেও কার্ডধারী সুবিধাভোগী ব্যক্তিরা লাইনে দাঁড়িয়ে থাকেন।

টিসিবি’র পণ্য ফুরিয়ে যাওয়ার খবর জানতে পেরে বিক্ষোভ শুরু করেন তারা, পরে ডিলারকে পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে অবরুদ্ধ করে রাখা হয় খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হন,পরে আরো উপস্থিত হন সহকারী কমিশনার ভূমি মোঃ লিয়াকত সালমান।

 

এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মোঃ আব্দুর রহমান জানান, পোতাজিয়া ইউনিয়নের ২৩২২ কার্ডের বিপরীতে সকাল থেকে টিসিবির পণ্য বিক্রি করা হয়। বিকালে দেখা যায় পণ্য ফুরিয়ে গেলেও প্রায় ২৫/২৬ জন কার্ডধারী পণ্য পায়নি। পরে দেখা যায় কিছু মানুষ চেয়ারম্যান ও ইউএন‌ও’র স্বাক্ষর বিহীন কার্ড দিয়ে পণ্য উত্তোলন করেছেন।

এই বিষয়ে পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর জাহান বাচ্চু বলেন, কিছু অসাধু ব্যক্তি ইউনিয়ন পরিষদকে বিতর্কিত করার লক্ষ্যে নকল কার্ড তৈরি করে মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে। ইউএনও সাহেবের হস্তক্ষেপে বঞ্চিত ব্যক্তিদের সমস্যার সমাধান করা হয়েছে।

এই ঘটনায় শাহাজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, মোট ২৬ জন ব্যক্তি টিসিবির পণ্য পায়নি। তাদের সনাক্ত করে ডিলার ও ট্যাগ অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে বঞ্চিত কারধারীদের পণ্য বুঝিয়ে দিয়ে আমাকে রিপোর্ট করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST