August 8, 2026, 11:27 pm
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Reporter Name

মোঃ নজরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। ৪ নভেম্বর শনিবার সকালে দিবসটি পালনে র‍্যালী, কেক কাটা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বি,ডি হল)’এ গিয়ে শেষে কেক কাটা হয়।সেখানে ঠাকু রগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লবের।

সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি,বিশেষ অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান,মুখ্য আলোচক ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,বিশেষ অতিথি ঠাকুরগাঁও পি,বি,আই’র পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ ঠাকুরগাঁও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যা ন্ট (পুলিশ সুপার) নাসির উদ্দিন যুবায়ের,ঠাকুরগাঁও সদর

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লী গের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু,সাধারন সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুর গাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির, প্রমুখ।

অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম। এছাড়াও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ অফিসার ও সদস্যদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে।



Our Like Page
Developed by: BD IT HOST