September 2, 2026, 12:39 am
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিআইআরআই’র আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের লক্ষ্যে সভা

Reporter Name

বিশেষ প্রতিনিধি

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র উদ্যোগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভা গের সহযোগিতায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে প্রথম যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল রবি বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। বিশ্বধর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আল ম। সভায় অংশগ্রহণ করেন ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়ে ব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভা ণ্ডারী,অধ্যাপিকা ড. ফারজিন হুদা,অধ্যাপক ড. মো. আবু সায়েম, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ,সহকারী অধ্যা পিকা রহিমা আকতার,ডিআইআরআই’র সদস্য মুহাম্মদ মহিউদ্দীন এনায়েত,

মেজবাউল আলম শৈবাল ও শেখ শাকিল মাহমুদ আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির মাধ্য মে এবং ২২ ও ২৩ সেপ্টেম্বর অনলাইনে ‘‘সুফিবাদের সমা জ বিজ্ঞান, পূর্ণ-মানবতা এবং সামাজিক সম্প্রীতির ঐশ্বরি ক অন্বেষণ (আইসিএসএসপিএইচডিওএসএইচ ২০২৩)’’ শিরোনামে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে।
ডিআইআরআই’র উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত আন্তর্জাতিক এই কনফারেন্সে অংশগ্রহণ করতে লেখক ও গবেষকদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।

এবস্ট্রাক্ট জমা দেওয়ার সময় ১৫ জুন,এবস্ট্রাক্ট গ্রহণ করা র সময় ১৫ জুলাই এবং ফাইনাল পেপার জমা দেওয়ার সময় ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সুফিজম নিয়ে গবেষণার লক্ষ্যে মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জি লের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদা দুল হক মাইজভাণ্ডারী (ম.) ২০১৯ সালে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) প্রতিষ্ঠা করেন। ডি আইআরআই ইতোমধ্যে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী সৈয়দ আহম দ উল্লাহ (ক.) স্মারক বক্তৃতা,আলোকচিত্রের মাধ্যমে সুফি জমকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আন্তর্জা তিক ছবি প্রতিযোগিতা এবং চট্টগ্রাম,খুলনা ও সিলেটে প্রদর্শনীর আয়োজন করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST