October 9, 2026, 2:27 pm
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন গোপনীয় প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের ঠিকাদার সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১

Reporter Name

সেলিম মিয়া : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৭১ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৯০ জন, মিরপুর বিভাগ ১২৪ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৫১ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল, ৮ টি মোবাইল, ১টি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST