May 26, 2026, 9:13 am
শিরোনামঃ
“বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ শম্ভুগঞ্জে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জুট মিল পুনঃসচলের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী শরীফুল আলম “শেখ হাসিনা বীরের বেশে খুব দ্রুত দেশে ফিরবেন,যেকোনো সময় মাঠে নামার ডাক আসতে পারে”-আয়মান হোসেন অপু কক্সবাজারে মেম্বার লিয়াকত আলীকে হামলা করে দুর্বৃত্তরা বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা-বরিশালে অগ্নিসংযোগ ও নাশকতা পরিকল্পনাকারীর দু’সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

Reporter Name

মাজহারুল ইসলাম বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ দুই জনকে গেফতারের পর প্রেস ব্রিফিং করেছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরিশাল র‍্যাব-৮ এর ব্যাটালিয়ন সদর দপ্তর কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পরবর্তী সময়ে বরিশাল-ঢাকা যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনাকারী এবং ঢাকা-বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় একাধিক মামলার আসামি গ্রেফতারকৃত দুই জন। সম্প্রতি মধ্য রাতে বরিশাল সদর এলাকা থেকে তাদের দু’জনকে গ্রেফতার করে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ এর একটি দল। ঢাকায় গত ২৮ অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্রে করে দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীরা রাজধানীর কাকরাইল, পল্টন, ফকিরাপুল ও মতিঝিল এলাকাসহ নানা স্থানে জনগনের উপর নৃশংসভাবে হামলা ও আক্রমণ চালায়।

হামলাকারীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা, মহাসড়ক ও নানা যানবাহনে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজ ছেড়ে দেয়। যা ভাইরাল হয়।

এ সময় গণমাধ্যমকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যর সহ বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে। সম্প্রতি বরিশাল-ঢাকা যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগ মাধ্যমে নাশকতার পরিকল্পনা নেয়। গ্রেফতারকৃতরা দেশব্যাপী সহিংসতা চালিয়ে তার ভিডিও ফুটেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটি বিদেশি নম্বরে পাঠিয়ে দিত। সহিংসতার ভিডিও ফুটেজটি দিয়ে দলীয় নেতাদের কাছ থেকে নিজের ক্রেডিট অর্জন করত। তারা দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দূরপাল্লার পরিবহন, বাস স্টান্ড ও বরিশাল-ঢাকার যাত্রীবাহি লঞ্চসহ গুরুত্বপূর্ণ স্থানে সহিংসতা চালিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় লিপ্ত ছিল।

এছাড়া, গ্রেফতারকৃত রেজাউল করিম রনির সহযোগি হলেন আবির। রেজাউল নির্দেশে আবির বরিশালের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙ্গচুর কার্যক্রম পরিচালনা করত। ২০১৮ সালে নাশকতা মামলায় এক মাসেরও বেশি সময় জেল হাজতে ছিল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। তার বিরুদ্ধে সদর থানায় এ পর্যন্ত ৫টির অধিক মামলা রয়েছে বলে জানা



Our Like Page
Developed by: BD IT HOST