October 13, 2026, 8:45 pm
শিরোনামঃ
রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন রাজনীতির শিকারে জনপ্রিয় চেয়ারম্যান’ দীর্ঘ দুই বছর কারাগারে,মুক্তির অপেক্ষায় এলাকাবাসীও পরিবার” ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ একাধিক সভা অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ আইজিপির সঙ্গে কারা মহাপরিদর্শকের সৌজন্য সাক্ষা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার গ্রহণ করি, ঢাকা মেট্রোপলিটন রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ আইন মানার মানসিকতা গড়তে শিক্ষার্থীদের প্রশিক্ষণ, বনানী বিদ্যানিকেতনে বিআরটিএর উদ্যোগ কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ একাধিক সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:

অদ্য ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা-এর সভাপতিত্বে দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভাসমূহ:

১. বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
২. চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সভা
৩. ঢাকা বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ-এর সভা
৪. বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা
৫. বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা
৬. তথ্য অধিকার বাস্তবায়নে অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষণ ঢাকা বিভাগীয় কমিটির সভা
৭. জেলা প্রশাসকগণের মাসিক সমন্বয় সভা
৮. জেলা প্রশাসকগণের মাসিক রাজস্ব সভা
৯. বিশ্ব ইজতেমা ২০২৬ উদযাপন উপলক্ষে মাঠ প্রস্তুতি এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমের সমন্বয় সভা
উপস্থিতিবৃন্দ:

উক্ত সভাসমূহে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি, ঢাকা বিভাগের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, ঢাকা বিভাগের ১৩টি জেলার জেলা প্রশাসকবৃন্দ এবং এনএসআই, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, কাস্টমস ও গোয়েন্দা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রাসঙ্গিক বিষয়াংশের আলোচনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং তাবলীগ জামায়াতের প্রতিনিধিগণ অংশ নেন।

আইন-শৃঙ্খলা ও দুর্গাপূজা কেন্দ্রিক নির্দেশনা:বিভাগীয় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। পূজা চলাকালীন যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ, আনসার ও ভিডিপিসহ জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থেকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন মান্যবর বিভাগীয় কমিশনার।

এর পাশাপাশি, বিশ্ব ইজতেমা ২০২৬-এর সার্বিক মাঠ প্রস্তুতি এবং বিভাগীয় উন্নয়ন ও রাজস্ব কার্যক্রম ত্বরান্বিতকরণে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST