July 27, 2026, 3:05 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ইফতার ও সেহরীর খাদ্য সামগ্রী তুলে দেন সাংসদ দিদার

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে উপহার স্বরুপ তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ইফতার ও সেহরীর খাদ্য সামগ্রী প্রদান করলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। শুক্রবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় নগরীর উত্তর কাট্টলী স্থ নিজ বাসভবনে উপস্থিত হিজড়াদের হাতে এসকল খাবারের প্যাকেট তুলে দেন তিনি।

জানা গেছে, এমপি দিদারুল আলমের পারিবারিক দাতব্য সংস্থা আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এমপির নিজস্ব তহবিল থেকে পুরো রমজান মাস জুড়ে গরীব,অসহায়,অবহেলিত মানুষকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আঃলীগ নেতা আলতাফ হোসেন,সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দীন খালেদ,সাধারণ সম্পাদক এমরানুল ইসলাম মুকুল,ভারপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

উপহার সামগ্রী প্রদানকালে আলহাজ্ব দিদারুল আলম এম পি সাংবাদিকদের বলেন,মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি হিজড়াদেরকেও নানানভাবে সহযোগীতা করে থাকেন। রোজার সময় তাদেরকে সেহরী ও ইফতারের জন্য বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করেন। তিনি বলেন,মানুষের কল্যাণে কাজ করলে মহান আল্লাহ সস্তুষ্ট হন। তাই তিনি তাঁর সাধ্যমতো মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এসময় তিনি কোনো হিজড়ার মৃত্যু হলে তার দাফনের জন্যও সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST