September 14, 2026, 10:42 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন

Reporter Name

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান ৭ দপ্তরে পত্র পেরন

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল ০৯ টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৭টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শরীয়তপুর জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিস কার্যালয়ে নতুন পাসপোর্ট প্রদান,পাসপোর্ট নবায়ন সেবা প্রদানে দালা লদের মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নী তি দমন কমিশন,জেলা কার্যালয়,মাদারীপুর থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে নতুন পাসপোর্ট প্রদান এবং পাসপোর্ট নবায়নে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি গ্রহণে দালালদের সম্পৃক্ত তা পাওয়া যায়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে সন্দেহভাজন আনসার সদস্য ও দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষে প গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযানকালে এনফোর্সমেন্ট টিম বেশ কয়েকজন সেবা গ্রহীতার পাসপোর্ট সেবা নিশ্চিত করে।

চেয়ারম্যান, চর ফলকন ইউনিয়ন পরিষদ,কমলনগর,লক্ষ্মী পুর ও দুইজন ইউপি সদস্য সহ যোগসাজশে সরকারি অতি দরিদ্রদের জন্য অর্থসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, চাঁদপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে চর ফলকন ইউনিয়ন,কমলনগর,লক্ষ্মীপুরে রাস্তায় মাটি কাটা বিষয়ক প্রকল্পের দৈবচয়নের ভিত্তিতে ০৪টি রাস্তা পরিদর্শ ন করা হয়। এর মধ্যে সবগুলোর কাজ সম্পন্ন হয়েছে তবে রাস্তার কাজ কিছুটা নিম্নমানের দেখা যায়। এছাড়া, প্রকল্পের অধীনে কাজ করা শ্রমিকদের টাকা আত্মসাৎ হতে পারে মর্মে প্রাথমিকভাবে টিমের নিকট প্রতীয়মান হয়।



Our Like Page
Developed by: BD IT HOST