July 3, 2026, 3:52 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ে,গ্রামজুড়ে আনন্দ র‍্যালি

Reporter Name

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ধুম ধাম করে দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ে দেওয়া হয়ে ছে।এই বিয়ের আনন্দে ভ‍্যানগাড়ি যোগে ঢাকঢোল পিটি য়ে আনন্দ র‍্যালি করেছেন স্থানীয়রা।মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয় নের বিভিন্ন সড়কে আনন্দ র‌্যালি করেন তারা। এর আগে গতকাল সোমবার (১৩ মার্চ) নাওডাঙ্গা ইউনিয়নের নাওডা ঙ্গা গ্রামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।বর ওই এলাকার বিরেন রায়ের ছেলে মনেশ্বর রায় (২৫) কনে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার সাবিত্রী রায় (১৯)। বর প্রতিবন্ধী ভাতা পান বলে জানা গেছে।

স্থানীয়রা জানান,এলাকাবাসীর উদ্যোগে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গল বার সকাল থেকে ১০টি ভ্যানগাড়ি ও একটি অটোরিকশা যোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এ আনন্দ র‍্যালিতে অংশ নেয় বরের আত্মীয়-স্বজনসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ,সব কিছুরেই ব্যয়ভার বহন করেছে এলাকাবাসী।রনবীর নামে স্থানীয় এক যুবক বলে ন,বিভিন্ন এলাকায় তো প্রতিবন্ধী ব্যক্তির বিয়ে হয়। কিন্তু এই বিয়েটা একেবারেই ব্যতিক্রম এলাকাবাসী তাদের বিয়ে র আনন্দে পাত্র-পাত্রীকে নিয়ে বিভিন্ন সড়কে ঢাকঢোল পিটিয়ে আনন্দ করছে। এই আনন্দ দেখতে শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়েছে এ রকম প্রতিবন্ধী ব্যক্তির বিয়ে জীবনে দেখিনি এই নবদম্পতির জন্য শুভকামনা।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যা ন মো. হাসেন আলী বলেন,স্থানীয় লোকজন দুই শারীরিক প্রতিবন্ধীর বিয়ের আয়োজন করে বলে শুনেছি। সেই বিয়ের আনন্দে আজ তারা ভ্যানগাড়ি যোগে আনন্দ র‍্যালি করেছে তবে তারা কেউ আমাকে বিষয়টি জানায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST