April 23, 2026, 1:39 pm
শিরোনামঃ
শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড রাজধানীতে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

Reporter Name

প্রথম বাংলা – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (২টি অভিযান, ৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এর টিকিট সিন্ডিকেটের মাধ্যমে বিক্রির সাথে জড়িত কিছু অসাধু কর্মকর্তা ও এজেন্সির সিন্ডিকেটের কারণে যাত্রী হয়রানি ও বিমানের আয় হ্রাস করনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা- এর ৩ তিনজন কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টিম আজ ১২.১০.২০২২ খ্রি. তারিখে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

টিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রধান কার্যালয়ে বিপনন ও বিতরণ বিভাগে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে এবং ঢাকা-গুয়াংজু ফ্লাইটের টিকেট বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি এজেন্সির সাথেও কথা বলে এনফোর্সমেন্ট টিম। এনফোর্সমেন্ট টিম সংগৃহীত রেকর্ড পত্র ও বিমানের টিকিট বিক্রির কার্যক্রম পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া এবং অফিসে অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ যাচাইয়ে একই তারিখে দুদক, সজেকা, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানকালে টিম ছদ্মবেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে, ভাতা গ্রহীতাদের তালিকা সংগ্রহ করে। টিম সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন ধরনের ভাতার অনুমোদন ও বিতরণ পদ্ধতি সম্পর্কে অবহিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে উল্লেখিত অনিয়ম ও স্বেচ্ছাচারিতা টিমের নিকট প্রতীয়যমান হয়েছে।অভিযানকালে সংগৃহীত কাগজপত্রাদি ও অন্যান্য তথ্য যাচাই করে টিম এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST