June 3, 2026, 6:32 pm
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই: – স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা – আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এবারের পূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। এজন্য আপনাদেরও সহযোগিতা চাই। প্রতিবারতো পুলিশ ও আনসার সদস্য থাকে, এবার বাড়তি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জনসংখ্যা ছিল ৭ কোটি। এখন জনসংখ্যা বেড়েছে কিন্তু আবাদযোগ্য ভূমি বাড়েনি। মনে রাখতে হবে, দেশের জন্য সবচেয়ে বেশি অংশগ্রহণ এই কৃষিক্ষেত্র। কৃষির উন্নতির জন্য কাজ করছে এই ইনস্টিটিউট। সম্প্রতি বন্যা কবলিত কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকে কেন্দ্র করে অপপ্রচার চালানো হচ্ছে। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, এটি দেখার দায়িত্ব আপনাদের। আমার এলাকায় কোনো সমস্যা হয়নি, আপনাদের গাজীপুরে কোথায় সমস্যা হয়েছে সেটি লিখেন। তাহলেই সবাই পরিস্থিতি বুঝবে। মব কালচার আগেও ছিল, এখন সেটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

বাজার সিন্ডিকেটের বিষয়ে উপদেষ্টা বলেন, বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় খুব শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে সেটি বাণিজ্য মন্ত্রণালয় ভেঙে দেবে।

এ সময়ে অন্যদের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে র মহাপরিচালক আব্দুল্লাহ ইউছুব আখন্দ, কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়া, জেলা প্রাশাসক নাফিসা আরিফীন, পুলিশ সুপার আবুল কালাম আযাদ প্রমুখ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST