September 12, 2026, 3:36 am
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশকে এগিয়ে নিতে শ্রমিকদের ভালোবাসতে হবে: এম এম শাহীন

Reporter Name

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মহান মে দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমি ক ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস অনুষ্ঠা নে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন বলেছেন,নির্মাণ শ্রমিক দের ঘাম ও শ্রমে তৈরি ইমারতে আমরা আয়েশে থাকি। কিন্তুু তাদের কল্যাণে কয়জনই বা কথা বলি ? আমার বিশ্বাস শ্রমিকদের যারা ভালোবাসেন, আগামী দিনে শ্রমিকরা তাদেরকেই প্রতিনিধি নির্বাচিত করবেন।

বিগত সময়েও আমি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে সংসদে সোচ্ছার ছিলাম।এই দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে শ্রমি কদের ভালোবাসতে হবে এবং কাঙ্খিত মূল্যায়ন করতে হবে। রাজনীতি তথা সবকিছুর ঊর্ধ্বেও আমি শ্রমিকদের ভালোবাসি। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী দিনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি নির্মাণ শ্রমিকসহ সকল পেশার শ্রমিকদের কল্যাণে কাজ করবো, পাশে থাকবো।

সোমবার (১মে) কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আহবানে শ্রমিকদের অংশগ্রহণে র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মুক্তারের সভাপতিত্বে ও কুলাউড়া সদর ইউনিয়ন নির্মাণ শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইডি কুলাউড়া উপ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো.কামরুজ্জামান, কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার আলী সেবু,সাংগঠনিক সম্পাদক মেহে দী হাসান জলিল,অর্থ সম্পাদক রউফ আহমদ শিবলু, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা তৈয়ব আলী,নুর উদ্দিন, দেলোয়ার হোসেন দিলু,সৈয়দ ইয়ামিন আলী,আলীম আহমেদ,ইলিয়াস আহমেদ,আব্দুল করিম,বাবুল আহমেদ, চেরাগ আলী,জসিম উদ্দিন প্রমূখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফারুক আহমেদ।



Our Like Page
Developed by: BD IT HOST