October 8, 2026, 12:52 am
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশব্যাপী বিএনপি জামাতের হত্যা অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি

২৮ অক্টোবর, ঢাকায় বিএনপি জামাতের মহাসমাবেশে পুলিশ হত্যা, গাড়ি পোড়ানো, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা ও হরতালের প্রতিবাদে আজ রবিবার বিকেলে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ শাহজাদপুর কাপড় হাটে এক শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।

সমাবেশে বক্তারা কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যার প্রতিবাদ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা জামাত বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন এবং তাদের প্রতিহত করার আহবান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আও য়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদী, মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, শাহজাদপুর উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার,কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী তালুকদার ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম প্রমুখ।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সমগ্র করিম হাজার হাজার নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগদান করেন।



Our Like Page
Developed by: BD IT HOST