June 4, 2026, 1:19 am
শিরোনামঃ
নেত্রকোনায় পাওনা টাকার দ্বন্দ্বে এক ভাঙারি ব্যবসায়ীকে কু’পিয়ে হ’ত্যা কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকায় চার গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কেন্দুয়ায় পৌর শহরে “চার বোন” ও তার “মা” জীবন হুমকির আতংকে, নিরাপত্তা চায় ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা, মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার আসহাব উদ্দিন চৌধুরী’র মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দেশের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার নিমিত্ত ময়মনসিংহ জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ৮ আগস্ট বৃহস্পতিবার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সুপার, জেলা আনসার এডজুটেন্ট এবং অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে দেশের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার নিমিত্ত ময়মনসিংহ জেলার বিভিন্ন অংশিজনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সকাল দশটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মতবিনিময় করেন এবং একটি বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। দেশের বর্তমান সংকট উত্তরণে তারা কিছু দাবিদাওয়া উত্থাপন করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মতবিনিময় সভায় অংশ নেন এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে তাদের সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও ভিন্ন ধর্ম ও মতের মানুষের উপর যাতে অনাকাঙ্ক্ষিত আক্রমণ কেউ না করে, সে ব্যাপারে তারা সক্রিয় সহযোগিতা করবেন মর্মে দৃঢ় সংকল্প প্রকাশ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ জেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত হয়ে দেশের বর্তমান সংকট মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন। তারা দেশের আইনশৃঙ্খলার স্বাভাবিক করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অতীতের ভুল ভ্রান্তি কাটিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদ এর চেতনায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দও জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় অংশ নিয়ে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান সংকট উত্তরণে একযোগে কাজ করে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST