October 7, 2026, 5:54 pm
শিরোনামঃ
নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন যুগের সূচনা : স্বতন্ত্র “সাইবার পুলিশ ইউনিট” এর যাত্রা শুরু সাংবাদিকের সঙ্গে প্রশাসনের ‘প্রেমের’ তফাৎ আসামি হলে হ্যান্ডকাফ, বাদী হলে মামলা নিতে টালবাহানা!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের উন্নয়ন ও দেশের অগ্রগতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৯ আগষ্ট, রাত ৮ টায় শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর বাজারে উপজেলা বণিক সমিতির কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রবিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু।
উক্ত অনুষ্ঠানে মো. রফিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হায়দার আলী, হাজী মজিবুর রহমান, হাজী মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদের শেখ, মনোরঞ্জন মোদক, গোলাম কিবরিয়া, তারা হাজী, মোশারফ হোসেন, মাসুম সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এই সরকারের সময় দেশে সার্বিক ভাবে উন্নয়ন সাধিত হয়েছে।বিগত বিএনপি জামাত জোট সরকারের আমলে ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায় করা হতো কিন্তু বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের বিন্দুমাত্র কাউকে চাঁদা দিতে হয় না। এই সরকারের আমলে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করছেন। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ীরা নেতৃবৃন্দকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST