July 29, 2026, 11:11 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ধোবাউড়ায় দুই শিক্ষকের সনদ জালিয়াতির অভিযোগ

Reporter Name

স্টাফ রিপোর্টার : দুই শিক্ষক ভুয়া সনদ ব্যবহার করায় স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।

জানা যায় ময়মনসিংহের ধোবাউড়ায় বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের সনদ যাচাই করে ভুয়া পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিসিয়াল চিঠিতে জানানো হয়েছে, সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) অজিত কুমার সরকারের কাব্য সার্টিফিকেট এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিজয় কুমার বিশ্বাসের গ্রন্থাগার ডিপ্লোমা সার্টিফিকেট যাচাইয়ে সঠিক পাওয়া যায়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST