May 30, 2026, 3:37 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নওগাঁয় শিক্ষা অফিসারের সঙ্গে অনৈতিক সম্পর্কে অসম্মত হওয়ায় হয়রানির অভিযোগ

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁয় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ার হয়রানি করার অভিযোগ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর নওগাঁ সদর উপজেলার ১০১ নং সুলতানপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা রুমা তিনি লিখিত অভিযোগ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর।

অভিযোগ সূত্রে জানা যায়, আফরোজা রুমা ২১/০৬/১৯৯৯ইং তারিখে সহকারি শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন। গত ২৮/০৪/২২ইং IPEMIS তথ্য আপলোড করার পর প্রোফাইলে ৯৯% তথ্য স্কোর দেখায়। কিন্তু গত ২১ সেপ্টেম্বর বদলীর জন্য আবেদন করার সময় IPEMIS তথ্য দেখতে পায় স্কোর ৫০%।

যার ফলে বদলীর আবেদন করতে পারছিলেন না। সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক উপজেলা শিক্ষা অফিসার এর পাসওয়ার্ড ক্লোন করে নওগাঁ সদর উপজেলার কর্মরত ও অভিযোগকারীর নিজেরসহ আরো অনেকর প্রোফাইলে প্রবেশ করে আপলোডকৃত তথ্য মুছে দিয়ে সকলের সাথে প্রতারণা করছেন।

অভিযোগে আরো উল্লেখ করেন আফরোজা রুমা সহকারি শিক্ষক মো. মোরশেদ আলম বদলির জন্য আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়। কারণ কিছু সুবিধা পাওয়ার জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক বদলির আবেদন করার অনলাইন সিস্টেম বন্ধ করে রেখেছিলেন।

বিষয়টি সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিককে জানালে, পরে তিনি সেটি খুলে দেন। তখন মো. মোরশেদ আলম আবেদন করতে পারেন। বর্তমানে বদলির আবেদন বন্ধ রাখার কারণে অভিযোগকারী সহকারী শিক্ষক আফরোজা রুমা বদলির জন্য আবেদনটি করতে পারছেন না।

উল্লেখ্য যে, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক ২০১৩ সাল থেকে সহকারী শিক্ষক আফরোজা রুমা নওগাঁয় বদলী হয়ে আসার পর থেকে বিভিন্ন রকম কুপ্রস্তাব ও তাঁর সঙ্গে অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায়, সে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সহকারী শিক্ষক আফরোজা রুমাকে হয়রানি করতে থাকে। সহকারী শিক্ষক আফরোজা রুমা বিধবা,

এরপর থেকে ওয়াহেদুল্লাহ প্রামানিকের কুদৃষ্টি আরো বেশী পরে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে বিভিন্ন কুপ্রস্তাব ও অনৈতিক সম্পর্কে জড়িয়ে যেতে বলে। সেইসাথে বিভিন্ন প্রলোভন তিনি দিতে থাকেন এবং অনেক সুযোগ-সুবিধা দেয়ার কথাও বলেন। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ার কারণে এখন হয়রানি করছেন।

এই বিষয়ে জেলা শিক্ষা অফিসে সকাল ১২টার সময় লিখিত অভিযোগ করেন সহকারী শিক্ষক আফরোজা রুমা। অভিযোগ কারার পর সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওয়াহেদুল্লাহ প্রামানিক বদলীর জন্য বন্ধ রাখা ওয়েবসাইট চালু করে দেয়।



Our Like Page
Developed by: BD IT HOST