August 15, 2026, 8:08 am
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি র‍্যাব-১৪ এর অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময় রাজারহাট ইউনিয়নের সর্ব স্তরের জনগণের উদ্দেশ্যে কিছু কথা: শাহাদাত হোসেন লাল অনলাইন জুয়া পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযানে গ্রেফতার ০৫, বিপুলসংখ্যক সিম ও চেকবই জব্দ মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের শরীয়তপুরে জাজিরায় একের পর এক মজুদকৃত বোমার বিস্ফোরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

নড়াইলে মেম্বর ইবাদতের নেতৃত্বে বসত বাড়িতে হামলা, লুটপাট,গাছ কেঁটে ফেলার অভিযোগ

Reporter Name

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের ইউপি সদস্য ইবাদতের নেতৃত্বে চর পেড়লি গ্রামে বসত বাড়িতে হামলা,লুটপাট,বাড়িঘর ভাংচুর ও গাছ কেঁটে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।লিখিত অভিযোগের নথি সুত্রে জানা গেছে,ইউনিয়নের চর পেড়লী গ্রামের জিন্না মোল্যা একই গ্রামের ওবায়দুল ইসলামের নিকট হতে নগত অর্থ দিয়ে প্রায় ২০ বছর পূর্বে ৮ শতক জমি ক্রয় করেন।

প্রাথমিক পর্যায়ে আত্নীয়তার সম্পর্কের সুবাদে ঐ জমি রেজিষ্ট্রি করে নেয়নি জিন্না মোল্লা। পরবর্তীতে জমি রেজিষ্ট্রি করে দেওয়ার কথা বললে আজ কাল করে ঘুরাতে থাকেন ওবায়দুল। এই ভাবে দীর্ঘ ২০ বছর যাবৎ ওই জমিতে বসত বাড়ি নির্মান করে বসবাস করছে জিন্না মোল্লা।সম্প্রতি সময়ে ওবায় দুল জিন্না মোল্লাকে জমি লিখে না দিয়ে ওই জমি তার বড় ভাই আজিজুর রহমানকে লিখে দিয়েছেন। ওবায়দুলের এই কর্মকান্ডে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।আজ ( ৩ নভেম্বর) সকালে ওবায়দুল ইসলাম,রকি মোল্লা,ইস্রাফিল,রিয়াজ মিস্ত্রি,আজিজুর মিস্ত্রি,ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জিন্নার বাড়িতে হামলা করে।

তার বসত বাড়িতে লাগানো আম, মেহগনি, লম্বু, সজনে গাছ কেঁটে ফেলে। জিন্নার বসত ঘর ভেঙ্গে সরিয়ে ফেলেছে ওবায়দুল ও তার ভাড়া করা সন্ত্রাসীরা। প্রান ভয়ে কোন প্রতিবাদ করতে পারেনি ভুক্তভোগী ওই পরিবার।

স্থানীয় মেম্বর এবাদকে জানালে তিনি নীরভ ভুমিকা পালন করেন। নিরুপায় হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী।

এ বিষয়ে ভূক্তভোগী জিন্না মোল্লা বলেন, ২০ বছর যাবৎ এখানে বসত ঘর তৈরি করে বসবাস করছি। আমার ঘর, ভেঙে ফেলেছে৷বাড়ির আঙ্গিনায় লাগানো সব ধরনের গাছ কেঁটে ফেলেছে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করেছি আমিএ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।

স্থানীয় ইউপি সদস্য ইবাদের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে কিছু বলব না। যা বলার কালাম সাহেব বলবে।

সদর থানার ওসি মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST